ঢাকা, শনিবার, ৬ জুন, ২০২৬

জাকসু নির্বাচন : বিভিন্ন হলে গিয়ে ভীতিকর পরিবেশ তৈরি করছে ছাত্রদল : শিবির–সমর্থিত ভিপি প্রার্থী

ads

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট।


এই জোটের সহসভাপতি (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ বলেছেন, ‘আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষা করতে ব্যর্থ হয়েছে।’বৃহস্পতিবার বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আরিফ উল্লাহ। আরিফ উল্লাহ বলেন, 'সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারের যে পরিমাণ প্রস্তুতি থাকার কথা, তার একটি প্রস্তুতিও তারা ভালোভাবে গ্রহণ করেনি।'


ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে সাবেক ছাত্রদল নেতা–কর্মীদের দেখা গেছে বলে অভিযোগ করেন আরিফ উল্লাহ। বিভিন্ন হলে ছাত্রদল সমর্থিত প্যানেল তাঁদের ভোট দেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ তোলেন আরিফ উল্লাহ। ক্যাম্পাসের চারপাশে ছাত্রদলের বহিরাগতদের বেশি আনাগোনা দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


ওএমআর ও ব্যালট পেপার ছাপানোর অভিযোগের বিষয়ে আরিফ উল্লাহ বলেন, এইচআরসফট বিডি নামে যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে তাঁর প্রধান নির্বাহী কর্মকর্তা রোকমুনুর জামান রনি বিএনপি সমর্থক। অথচ এ নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।


ads
ads
ads

Our Facebook Page